জামায়াত-বিএনপির সংঘর্ষ: অন্তত ৪০ জন আহত



নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ: অন্তত ৪০ জন আহত

নোয়াখালীর সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী অভিযোগ করেন, শনিবার কাসেম বাজার জামে মসজিদে ছাত্রশিবির দারসুল কুরআন প্রোগ্রামের আয়োজন করে। ওই অনুষ্ঠানে যুবদল নেতাদের নেতৃত্বে হামলা চালানো হয়। এর প্রতিবাদে রোববার আসরের নামাজের পর একই মসজিদে পুনরায় কুরআন শিক্ষা কর্মসূচী ঘোষণা করা হয়।

ফজলে রাব্বীর কথায়, “বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা মসজিদে আমাদের নেতাকর্মিদের ওপর হামলা চালায়। ইট ও পাটকেল নিক্ষেপে ২৫ জন আহত হয়েছে। আমাদের অ্যাম্বুলেন্সও মসজিদে প্রবেশ করতে বাধা পায়। গুরুতর আহতদের মধ্যে আছেন নোয়াখালী শহর শিবিরের অফিস সম্পাদক তানভীর সিয়াম, আইন সম্পাদক নাঈম হোসেন, ছালাউদ্দিন ও কেরামতিয়া মাদরাসার ছাত্রশিবির সভাপতি আরাফাত আলী।”

অন্যদিকে স্থানীয় বিএনপির নেতারা জানান, “শিবিরের নেতাকর্মিরা মসজিদে আসরের পর দলীয় স্লোগান দেয়। আমাদের নেতাকর্মিরা বাধা দিলে শিবির পক্ষ থেকে হামলা হয়। এতে নেওয়াজপুর ইউনিয়নের ১৫ জন নেতাকর্মি আহত হয়। তাদের মধ্যে ৮ জনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

কীওয়ার্ড: নোয়াখালী সংঘর্ষ, জামায়াত-বিএনপি সংঘর্ষ, নোয়াখালী খবর, ছাত্রশিবির, কুরআন প্রোগ্রাম সংঘর্ষ, আহত ঘটনা


Post a Comment

0 Comments