প্রেমিকের নানার বাড়ি থেকে কিশোরী প্রেমিকার মরদেহ উদ্ধার, প্রেমিককে আটক

 



নোয়াখালীতে প্রেমিকের নানার বাড়ি থেকে কিশোরী প্রেমিকার মরদেহ উদ্ধার, প্রেমিককে আটক

নোয়াখালীর কবিরহাটে প্রেমিকের নানার বাড়ি থেকে ১৭ বছর বয়সী কিশোরী প্রেমিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় প্রেমিক আরাব বিল্লা (১৯) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪:৩০ টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের নরসিংহপুর গ্রামের কবির মাস্টার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সায়মা ইসলাম সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মুহুরী বাড়ির প্রবাসী জিয়াউল হকের মেয়ে এবং নোয়াখালী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী ছিলেন। অপরদিকে, প্রেমিক আরাব কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সায়মার পরিবার তাকে পারিবারিকভাবে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এ সময় পরিবারের সদস্যরা সায়মার আরাবের সাথে প্রেমের সম্পর্ক জানতে পারে। বিষয়টি নিয়ে সায়মার মা পারভীন আক্তার তাকে গালমন্দ ও মারধর করেন। এর পর তিন দিন ধরে সায়মা নিখোঁজ ছিল।

শনিবার দুপুর ১২:৩০ টার দিকে পরিবারের অগোচরে সায়মা তার নানার বাড়ির বসতঘরে দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রেমিক জানায়, তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। সম্পর্ক শেষ হওয়ায় কিশোরী আত্মহত্যা করতে পারে।

ওসি আরও জানান, এটি একটি আত্মহত্যার ঘটনা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রোববার সকালেই মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

SEO Keywords: নোয়াখালী কিশোরী মৃত্যুর ঘটনা, প্রেমিকের নানার বাড়ি, কিশোরী আত্মহত্যা, সায়মা ইসলাম, কবিরহাট থানার খবর, নোয়াখালী কলেজ ছাত্রীর মৃত্যু


Post a Comment

0 Comments