📰 ক্রেতা সেজে ফেনসিডিল কারবারি গ্রেপ্তার

 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

📰 নোয়াখালীতে ক্রেতা সেজে ফেনসিডিল কারবারি গ্রেপ্তার

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ক্রেতা সেজে এক ফেনসিডিল কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, শুক্রবার বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম মো. জাহেদুল ইসলাম ওরফে সরোয়ার (৪৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের ইসলাম কটেজ এলাকার বাসিন্দা এটিএম মাজাহারুল ইসলামের ছেলে

সূত্রে জানা যায়, সরোয়ার দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জে ফেনসিডিল ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার কার্যক্রমে এলাকার যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ক্রেতা সেজে ডিএনসি কর্মকর্তারা তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন

পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, “ক্রেতা সেজে অভিযান চালিয়ে সরোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে একই আইনে আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।”


Post a Comment

0 Comments