তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতেই আগামীর রাষ্ট্র গঠিত হবে: প্রকৌশলী তানভীর

নোয়াখালী-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার ভিত্তিতেই আগামীর রাষ্ট্র পরিচালিত হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণমিছিল শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রাজিব বলেন, “গত ১৭ বছর আমরা নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের ফলেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনবে। তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে নতুন রাষ্ট্র গঠিত হবে, যা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।”

৩১ দফার প্রসঙ্গে তিনি আরও বলেন, “দেশের মানুষ যেমনভাবে ৩১ দফাকে সমর্থন জানিয়েছে, হাতিয়ার জনগণও তেমনি আন্তরিকভাবে এর পক্ষে অবস্থান নিয়েছে। আসন্ন নির্বাচনে তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।”

এসময় উপস্থিত ছিলেন জাহাজমারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন পারভেজ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফিন আলী প্রমুখ।

 

Post a Comment

0 Comments