নিহত রাজিব উপজেলার জিরতলী ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের বাদশা মিয়ার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী–মাইজদী সড়কের কাজী নগর গ্রামের সর্দার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের ইব্রাহীম একটি প্রশিক্ষণ প্রাইভেটকার কিনে স্থানীয় কয়েকজনকে ড্রাইভিং শেখাতেন। সোমবার সকালে গাড়ির হেলপার রাজিব গাড়িটি পরিষ্কার করার পর নিজে চালাতে বের হন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে থাকা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা সকাল সাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments