রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেতুভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার ইউসুফ চৌধুরী কুতুবপুর ইউনিয়নের ইব্রাহীম মৌলভী বাড়ির মৃত নুরুল হক চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চেক মামলাসহ দুটি মামলায় তিনি ১৪ মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘদিন পলাতক ছিলেন। র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস বলেন, “চেকের ১৯ লাখ টাকার মধ্যে ইউসুফ চৌধুরী প্রথমে ১৬ লাখ টাকা পরিশোধ করেছিলেন। বাকি ৩ লাখ টাকাও এখন শোধ করেছেন। আদালত খুললেই তার জামিন হয়ে যাবে।”
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, “গ্রেপ্তার ইউসুফ চৌধুরীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।”
0 Comments