রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার ধানমন্ডি এলাকার একটি ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। পরে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম।
গ্রেপ্তার পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে আব্দুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে ছিলেন। অবশেষে ধানমন্ডিতে দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।
সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “ঢাকায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। সুধারাম থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।”
0 Comments