স্বাভাবিক প্রসবে তিন সন্তানের জন্ম

 

নোয়াখালীর চাটখিলে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তার মামা আমিনুল ইসলাম। গত শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে সন্তানদের জন্ম হয়। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছেন।

তাসলিমা আক্তার উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রসব যন্ত্রণায় গত বৃহস্পতিবার তাসলিমা হাসপাতালে ভর্তি হন। এ সময় তিনি জানতেন না যে, তার গর্ভে তিন সন্তান রয়েছে। পরে চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার নিলিমা আক্তার বর্ণা আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার রাতে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় তিনি সফলভাবে তিন সন্তানের জন্ম দেন—যার মধ্যে রয়েছে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান। সন্তানদের সুস্থ দেখে খুশিতে ভরেছে পরিবার।

চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ জানান, ভর্তির একদিন পর স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনটি শিশুর জন্ম হয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছেন।

Post a Comment

0 Comments