💔 নোয়াখালীতে নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু! ছাদ থেকে পড়ে বুকে রড ঢুকে প্রাণ গেল তরুণের
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণ নির্মাণ শ্রমিকের। নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তার বুক ভেদ করে রড ঢুকে যায়। ঘটনাস্থলজুড়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক দৃশ্য।
নিহত যুবক মো. আকাশ (২০), দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পত্নীচান গ্রামের হারুনুর রশীদের ছেলে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বসুরহাট পৌরসভার কলেজ রোডে প্রবাসী মোবারক আলী বাহারের নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আকাশ তৃতীয় তলায় অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন। হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে বুকের ভেতর দিয়ে রড ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। তৎক্ষণাৎ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই মো. আবু কাউছার বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া চলছে।
👉 একটি অসাবধান মুহূর্তেই ঝরে গেল তরুণ প্রাণ! 🕊️

0 Comments