মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নান্দনিক ডিসপ্লে, কুচকাওয়াজ ও বিভিন্ন ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক হোসাইন মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এম. রাশিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জামাল হোসেন বিষাদ, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খোরশেদ আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
0 Comments