নিহত ব্যক্তি আবুবক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০), চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আলীয়া মাদরাসার সাবেক শিক্ষক ছিলেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিক মাস্টার গত শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় করলা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে যান। করলা কেনার পর তিনি আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ১৯ জানুয়ারি বিকেলে পরিবারের পক্ষ থেকে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার সকালে সুন্দরপুর এলাকার একটি পুকুরে স্থানীয় লোকজন মাছ ধরার সময় ছিদ্দিক মাস্টারের মরদেহ পানিতে ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, "নিহতের বাম চোখের ওপরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এই আঘাত, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত করা হচ্ছে।"
0 Comments