নোয়াখালীর কবিরহাটে এ.কে. চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসার বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মনি নগরে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়। এ.কে. চৌধুরী নূরানী ও হাবিবিয়া হাফেজিয়া মাদরাসা এবং স্থানীয় যুব সমাজ যৌথভাবে এই বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সাইন্স ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মাওলানা ড. মো. লুৎফুর রহমান আল আযহারী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের কর্নেলহাট বায়তুল শরফ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফজলে এলাহী ত্বহা।
0 Comments