নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে ইউসুফ আলীর বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহেদ হোসেন একই এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে জাহেদের নিজস্ব বৈদ্যুতিক মোটরটি নষ্ট হয়ে যায়। এ কারণে তিনি প্রতিবেশী ইউসুফ আলীর মোটর নিয়ে আসেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের জমিতে পানি সেচের জন্য মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
0 Comments