কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় সাইফা আক্তার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সাইফা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভুলু মিয়ার নতুন বাড়ির নুর আমিনের মেয়ে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে মুছাপুর ইউনিয়নের ভুলু মিয়ার নতুন বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুর সোয়া ২টার দিকে সাইফা বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক পেছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সাইফা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments