বৈষম্যবিরোধী আন্দোলন: বেঁচে ফেরার আশা করেননি সানিয়াত

 

 

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফেরার আশা করেননি ওমর শরীফ ইমরান সানিয়াত। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ডিবি পুলিশের হাতে নির্মম নির্যাতনের মুখে পড়েন তিনি। গ্রেপ্তার হওয়ার সময় তার মা শামীমা বরকত লাকী তাকে সাহস জোগানোর জন্য পিঠ চাপড়ে বলেন, “ভয় পেও না।” সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চিতে বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সানিয়াত তার ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা তার মা শামীমা বরকত লাকী।

সভায় সানিয়াত জানান, তাকে চোখ বেঁধে ঝুলিয়ে রেখে ডিবি পুলিশ ভয়াবহ নির্যাতন করে। নির্যাতনের ফলে তার পা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। দেশজুড়ে স্বৈরাচারী শক্তি ও তাদের সহযোগীদের উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহ আলম, একাত্তর টিভির সিইও শফিক আহমেদ, সিনিয়র সাংবাদিক লুৎফর রহমান এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন যুবদল নেতা মাসুদ রানা।

পরে সাংবাদিক শফিক আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা এই আয়োজন উদযাপন করেন।

 

Post a Comment

0 Comments