নোয়াখালীতে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

 

নোয়াখালীর উপ-কর কমিশনার কার্যালয়ের আয়োজনে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি নোয়াখালী সুপার মার্কেটে উপ-কর কমিশনার এনামুল হাসান আল-নোমানের সভাপতিত্বে আয়োজিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে কর কমিশনার শেখ মোঃ মনিরুজ্জামান বলেন, সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী ব্যাংককর্মীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। অনলাইনে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিক সনদ পাওয়া যায় এবং ২৪ ঘণ্টা যেকোনো সময় ঘরে বসেই রিটার্ন দাখিলের সুবিধা গ্রহণ করা যায়।

Post a Comment

0 Comments