নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর বসন্তবাগ শীল বাড়ির বাসিন্দা সুলভ চন্দ্র শীলের অভিযোগ, প্রভাবশালী নরেশ ও পরেশ এবং তাদের পরিবারের সদস্যরা তার বসতভিটা ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে এবং তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। তাদের বিরুদ্ধে বসতবাড়িতে ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
আহত সুলভ শীল জানান, তিনি এবং তার মা গরিব ও অসহায় হওয়ায়, নরেশ ও পরেশ বহুবার মামলা হারিয়েও তাদের সম্পত্তি দখলের জন্য হামলা চালায়। গত মঙ্গলবার দুপুরে তারা সুলভ ও তার মাকে মারধর করে এবং চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। তাদের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর করে এবং প্রাণনাশের হুমকিও দেয়।
সুলভ শীল আরও অভিযোগ করেন, নরেশ ও পরেশের ক্ষমতার ভয়ে তাদের পরিবারের কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। ফলে তাদের পরিবারে আতঙ্ক বিরাজ করছে, এবং তারা প্রশাসনের সাহায্য কামনা করেছেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে জানান অফিসার ইনচার্জ লিটন দেওয়ান।
0 Comments