গণঅভ্যুত্থানে নতুন সুযোগ পেয়েছি: নোয়াখালীতে নূর

 

 

গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি সুযোগ পেয়েছি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতের বাংলাদেশ গড়তে চাই, কারণ দেশের মানুষ পরিবর্তন চায়।  

শনিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াখালী সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যের গণসমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।  

দেশের রাজনীতির প্রসঙ্গ টেনে নূর বলেন, ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি পায়নি দেশের জনগণ। এরশাদের সামরিক শাসনের পতনের পর গণতন্ত্র পেলেও জনগণের ভোটাধিকার এখনও নিশ্চিত করা যায়নি।  

 

তিনি আরও বলেন, “আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। সকলকে নিয়ে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে হানাহানি থাকবে না, থাকবে সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি। রাজনীতির মাধ্যমে জনপথকে শান্তির পথে রূপান্তরিত করতে চাই।”  

এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ।

 

Post a Comment

0 Comments