ভাসানচরে আরও ৫০৬ রোহিঙ্গার স্থানান্তর

 


 

২৫তম দফায় আরও ৫০৬ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নৌবাহিনীর দুটি জাহাজে করে চট্টগ্রাম থেকে ভাসানচরে পৌঁছায় তারা। এর আগে, সোমবার সকালে উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের উখিয়া কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে আনা হয় এবং রাতে ২০টির বেশি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা হয়।

ভাসানচর থানার ওসি আবু জাফর জানিয়েছেন, নতুন ৫০৬ জনসহ মোট ৯০১ জন রোহিঙ্গাকে এবার ভাসানচরে পাঠানো হয়েছে, যার মধ্যে পূর্বে স্থানান্তরিত রোহিঙ্গা ক্যাম্পে বেড়াতে আসা ৩৯৫ জনও অন্তর্ভুক্ত। এটি একটি চলমান প্রক্রিয়া। এর আগে, গত ১ মার্চ ২৪তম দফায় ১ হাজার ২৪২ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তরিত হয়েছিল।

Post a Comment

0 Comments