নোয়াখালীতে ৩ লাখ টাকার বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া নুর মোহাম্মদ (৫০) উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইছচরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী জেলা গোয়েন্দা শাখার ওসি আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল গনিপুর এলাকার নাজমা ভিলা নামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় চোরাই পথে আনা ৮০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদসহ নুর মোহাম্মদকে আটক করা হয়। আটককৃত মদের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Post a Comment

0 Comments