নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে মেঘনা নদীর তীব্র ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের থানারহাট বাজার এলাকায় নদী ভাঙনের শিকার স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী, স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, গত তিন বছরে মেঘনা নদীর ভাঙনে প্রায় দুই লক্ষ মানুষ বাস্তুুচ্যুত হয়েছে। এ সময়ে ২০টি বাজার, অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও শতাধিক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
নদী ভাঙন রোধে সরকারের বরাদ্দকৃত অর্থ থাকলেও ঠিকাদারের অবহেলার কারণে এখনো কাজ শুরু হয়নি। বক্তারা অবিলম্বে সরকারি উদ্যোগে নদী ভাঙন প্রতিরোধের দাবি জানান।
0 Comments