নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাছ চাষী মো. জাহাঙ্গীর আলম (৫০) মৃত্যুবরণ করেছেন। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের তিন-পুকুরিয়া খাজুরিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম মৃত আবদুল মান্নানের ছেলে এবং তিনি ৫ কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয়দের মতে, সকালে জাহাঙ্গীর তার মাছের পুকুরে সেচ দিয়ে মাছ বিক্রির পর পুকুরে পুনরায় পানি দিতে বৈদ্যুতিক মোটর চালানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় পরিবার চাইলে অপমৃত্যু মামলা নেওয়া হবে, এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
0 Comments