শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
সোমবার বিকেলে ছয়ানি উচ্চ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তি ও ফাঁসির দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল উদ্দিন, ৫নং ছয়ানি যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন সোহেল, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ৫নং ছয়ানি যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ জায়েদসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
0 Comments