নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার থেকে ফারহানা আক্তার মোহনা (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মোহনা বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের বেন্টর বাড়ির মো. ফরহাদের মেয়ে এবং বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের চাচা সাইফুল ইসলাম তানিম জানান, সকালে মোহনা বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়। বেলা সাড়ে ১১টার দিকে পরিবার জানতে পারে সে আত্মহত্যা করেছে। স্বজনেরা বিদ্যালয়ে গেলে তাদের জানানো হয়—পরীক্ষাকালে নকল করতে গিয়ে ধরা পড়ে মোহনা, এ ঘটনায় অভিমান থেকেই সে আত্মহত্যার পথ বেছে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
0 Comments