তুচ্ছ ঘটনায় তরুণকে কুপিয়ে হত্যা

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
নোয়াখালীর কবিরহাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আনোয়ার হোসেন সাব্বির (২২) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ দুজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানশালিক ইউনিয়নের চর গুল্যাখালী গ্রামের পান বেপারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত সাব্বিরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা নেওয়ার পথে একই দিন রাত ২টার দিকে তিনি মারা যান।

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

নিহত সাব্বির চাপরাশিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের মো. লিটনের ছেলে। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—ধানশালিক ইউনিয়নের পান বেপারী বাড়ির মো. সিরাজের ছেলে আব্দুর সোবহান শামীম (৩০) ও তার স্ত্রী ফারহানা আক্তার (২৩)।

নিহতের বন্ধু আনোয়ার হোসেন শাকিল জানান, পারিবারিক কলহের জেরে কয়েক দিন আগে শামীম তার খালা মানোয়ারা বেগমের লাউগাছ গোপনে কেটে ফেলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা তাকে হাতেনাতে ধরার পরামর্শ দেন। বুধবার বিকেলে মরিচ গাছের চারা কেটে ফেলার সময় মানোয়ারা বেগম শামীমকে হাতে-নাতে ধরে ফেললে শামীম উল্টো তাকে মারধর করতে শুরু করে।

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

খবর পেয়ে শাকিল ও তার বন্ধু সাব্বির খালার বাড়িতে গিয়ে তাকে হাসপাতালে পাঠান। এরপর তারা বাড়ি থেকে বের হওয়ার সময় শামীম কথাবার্তার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সাব্বিরের মাথায় কোপ দেন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

Post a Comment

0 Comments