হত্যা মামলায় বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলক আসামি করার প্রতিবাদে বিক্ষোভ

 

নোয়াখালীর বেগমগঞ্জে বিজয় হত্যা মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করার প্রতিবাদে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন ও সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার চরএলাহী বাজারে অনুষ্ঠিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তৃতায় অংশ নেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়েল মাস্টার, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, কোম্পানীগঞ্জ ওলামাদলের সদস্য সচিব মাওলানা আইয়ুব আলী, বিএনপি নেতা মো. ইসমাঈল হোসেন তোতা প্রমুখ।

বক্তারা জানান, চরএলাহী ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হত্যার ঘটনার মূল মাস্টারমাইন্ড জামায়াত থেকে বিএনপিতে আসা ফখরুল ইসলাম এবং তার অনুসারীরা। তারা ইসমাঈল তোতাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলার আসামি করে মামলাকে অন্য দিকে ঘুরিয়ে দিয়েছে। বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অভিযোগ নাকচ করে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মাকেত সদস্য ফখরুল ইসলাম বলেন, “অনেকেই অভিযোগ করতে পারে, আমি এই মামলা সম্পর্কে কিছুই জানি না।”

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। বিএনপি নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

0 Comments