সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

 

নোয়াখালীর সদর উপজেলায় সিঁধ কেটে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি মো. জসিম (৩২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। তিনি আন্ডারচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জসিমকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম নিঃসন্তান গৃহবধূ। তার স্বামী একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক, যিনি মাইজদী শহরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং সপ্তাহে একদিন বাড়ি ফিরতেন। গৃহবধূ পালিত কন্যাসন্তানসহ বাড়িতে থাকতেন।

গত ১৭ সেপ্টেম্বর রাতে জসিম ও তার এক সহযোগী সিঁধ কেটে গৃহবধূর ঘরে প্রবেশ করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় জসিম গৃহবধূর মুখ চেপে ধরলে তিনি তাকে চিনে ফেলেন। পরে গৃহবধূর মুখে চুল ঢুকিয়ে দিয়ে হত্যার চেষ্টা করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গৃহবধূ এ ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments