নোয়াখালীর কোম্পানীগঞ্জে পশ্চিম চরকাঁকড়া পন্ডিতেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এন.এন ইয়াছিনকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ডা. রেজাউল হকের (৫৫) বিরুদ্ধে। তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের পন্ডিতেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

0 Comments