শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া গ্রামের ইউসুফ মেম্বার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আরমান হোসেন ছাবিদ উত্তর কচ্ছপিয়া গ্রামের মো. খলিল উল্লাহর ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আরমান বাড়ির ভেতর নিজেদের একটি বাদাম গাছের ডাল কাটতে গাছে ওঠেন। এক পর্যায়ে তিনি একটি নড়বড়ে ডালে পা রাখলে সেটি ভেঙে যান। এতে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন ও অচেতন হয়ে পড়েন।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments