বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে চরএলাহী বাজারে আয়োজিত এ কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আইয়ুব আলী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এবং সহকারী সেক্রেটারি ও বসুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাওলানা মহিন উদ্দিন প্রমুখ।
সম্মেলনে বক্তারা বর্তমান সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে বলেন, গত ১৬ বছর ধরে বিরোধী মত দমনে দমননীতি অনুসরণ করা হয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পরও জামায়াতে ইসলামী প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ নেয়নি।
0 Comments