চট্টগ্রামে বেঙ্গল মিউজিক একাডেমির যাত্রা শুরু

 

"শুদ্ধ সংস্কৃতি সুস্থ মন"—এই শ্লোগানকে ধারণ করে চট্টগ্রামের পুরাতন চাঁদগাঁও থানার বিপরীতে বেঙ্গল মিউজিক একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সঙ্গীত একাডেমির উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক অসীম পান্ডে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল নয়ন সিংহ এবং চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এএসআই) ইমন মজুমদার।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী এবং বাংলাদেশ শিশু একাডেমির তবলা বিভাগের প্রধান পলাশ দেব, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী নিশা চক্রবর্তী প্রমুখ।

প্রধান অতিথি রুবেল দাশ বলেন, "মানুষের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে এবং অপসংস্কৃতি থেকে মুক্তি পেতে সুষ্ঠু সংস্কৃতির কোনো বিকল্প নেই।"

উদ্বোধন উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেঙ্গল মিউজিক একাডেমির নিয়মিত এবং অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় পুরস্কার বিতরণ ও কেক কাটার মাধ্যমে।

Post a Comment

0 Comments