নোয়াখালীতে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, খুনিদের হুমকি: ‘খেলা হবে’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল নেতা ইউনুস আলী এরশাদ হত্যার বিচার এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের পরিবার, স্থানীয় বিএনপি এবং এলাকাবাসী।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধনে নিহত এরশাদের ছোট ভাই সামছু উদ্দিন বলেন, “হত্যাকারীদের অনেকে এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারাও আজ প্রিজন ভ্যানে করে কোর্টে আসার সময় আমাদের হুমকি দিয়ে বলেছে, ‘খেলা হবে।’ আমরা প্রশাসনের কাছে দ্রুত এই খুনিদের বিচার দাবি করছি।”

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ইউনুস আলীর বাবা রইছুল হক, বোন রুমি আক্তার, স্ত্রী খাদিজা আক্তার, চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদিন, যুবদল সভাপতি আলমগীর, এবং ছাত্রদল সভাপতি আমজাদ হোসেন।

নিহত ইউনুস আলী এরশাদ চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে এবং ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন।

Post a Comment

0 Comments