"দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট" এর শুভ উদ্বোধন

নোয়াখালীর যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে আয়োজিত হয়েছে "দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট"।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে নোয়াখালী কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে নোয়াখালীর মুছাপুর একাদশ ও ফেনীর দক্ষিণ ডোমুরিয়া দিগন্ত সংঘ।

এই ক্রিকেট টুর্নামেন্টটি প্রথমবারের মতো ইংল্যান্ডে শুরু হয়েছিল, যেখানে প্রতিটি দল ১০০ বল পর্যন্ত খেলার সুযোগ পায় এবং প্রতিটি ওভার ৫ বলের হয়ে থাকে। নোয়াখালীতে এই প্রথমবারের মতো "দ্যা হান্ড্রেড বল" ক্রিকেটের আয়োজন করেছে মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন। এ টুর্নামেন্টে সারাদেশের ২৬টি দল অংশগ্রহণ করছে, এবং এতে দেশসেরা ক্রিকেটাররা যেমন শুক্কুর আলী, জাবেদ, বোম শিপনসহ অন্যান্য জনপ্রিয় ক্রিকেটাররা অংশগ্রহণ করছেন।

মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মাইন উদ্দিন সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইয়াসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাত রহমান হাসান, জেলা ক্রীড়া অফিসার আলাউদ্দিন এবং কবিরহাট থানার ওসি (তদন্ত) মো. মঞ্জুর আহমেদ প্রমুখ।

Post a Comment

0 Comments