জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে জাকির খান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৪ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা আয়োজন করা হয়। এতে জেলার সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় হল পরিদর্শন করেন সেনবাগ কিন্টার কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও (ইমা) সভাপতি আনিসুর রহমান তারেক। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

উল্লেখযোগ্য, পরীক্ষায় অংশগ্রহণকারী ৩১০ জন শিক্ষার্থীর মধ্যে ৬৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

Post a Comment

0 Comments