সুজন-সুশাসনের জন্য নাগরিক এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

নোয়াখালীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সুজন-সুশাসনের জন্য নাগরিকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত এ উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৩টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে সুজন জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা জজ আদালত সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে ফিরে আসে।

শোভাযাত্রা শেষে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন কচি মিলনায়তনে কেক কাটা হয়। এরপর "রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ সৃষ্টি করুন" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন, নোয়াখালীর সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন।

আলোচনা সভাটি পরিচালনা করেন সুজন, নোয়াখালীর সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জুর। বক্তাদের মধ্যে ছিলেন সুজনের জেলা কমিটির সহ-সভাপতি কবি আখতার জাহান শেলী, কবি-লেখক অধ্যাপক শিরীন আক্তার, নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজী, সদস্য সচিব সাংবাদিক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, নারী অধিকার কর্মী তন্দ্রা বড়ুয়া, হ্যালো উইমেন এর সাধারণ সম্পাদক নাছিমা মুন্নি, সহ-সাধারণ সম্পাদক নুরজাহান বেগম রিনি, সদস্য রিজিয়া সুলতানা ও কাবেরী রাণী দাস, দৈনিক প্রথমআলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক ডেইলি পোস্টের প্রতিনিধি শাহাদাত বাবু, ক্রিড়া সংগঠক জহির উদ্দিন, অ্যাডভোকেট শামসুল ফারুক, লেখক-গবেষক ফারুক আল ফয়সাল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাহিত্য সংস্কৃতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী রুবেল, প্রশিক্ষণ-প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন সুমন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল, বিজয় টিভির প্রতিনিধি রহিমা ফেরদোস লিপি, দৈনিক আমার সংবাদের নোয়াখালী প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ, দৈনিক আমার বার্তার নোয়াখালী জেলা প্রতিনিধি রনি চৌধুরী, দৈনিক চিত্র পএিকার জেলা প্রতিনিধি মো. ফয়সাল। 

এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, মানবাধিকারকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার অর্ধশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments