বিএনপি নেতা মোমিত ফয়সালের মায়ের ইন্তেকাল

 


নোয়াখালীতে বিএনপি নেতা গোলাম মোমিত ফয়সালের মা ফিরোজা বেগম চৌধুরী (৬৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নোয়াখালীর কবিরহাট উপজেলার পদুয়া গ্রামের নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার দুপুর ২টায় মরহুমার জানাজা তার নিজ বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পদুয়া মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিএনপি নেতা মোমিত ফয়সালের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ-পল্লী উন্নয়ন সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Post a Comment

0 Comments