ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

 

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী।  

শনিবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

ঘটনার বিবরণ:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নুরজাহান বেগম ডাক্তার দেখাতে চৌমুহনী বাজারে যান। রেলগেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পুলিশের বক্তব্য:

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Post a Comment

0 Comments