নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. সবুজ (১৭), তিনি ফরিদ মেম্বারের বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয়রা জানান, সবুজ তার ফুফার মুদি দোকানে কাজ করতেন। বিকেল ৪টার দিকে দোকানের ছাদের টিনের ওপর ঝুলে থাকা গাছের ডাল কাটতে গেলে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তার মাথার ডান পাশে এসে পড়ে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফজল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments