নোয়াখালীতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন ও বিক্ষোভে প্রতীকী লাশ হয়ে প্রতিবাদ

 

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় মেঘনা নদীর ভাঙ্গন রোধে ব্লক বাধ নির্মাণের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। রবিবার দুপুরে হনরি ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে সহস্রাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাথায় কাপনের কাপড় পরে প্রতীকী লাশ হিসেবে নদীর পাড়ে শুয়ে এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে হাতিয়ায় মেঘনা নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় প্রতিনিয়ত নিঃস্ব হয়ে পড়ছে হাজার হাজার পরিবার। দ্রুত ব্লক বাধ নির্মাণের দাবি জানিয়ে এলাকাবাসী বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

এই মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা সাহাব উদ্দিন কিরন, ব্যবসায়ী এমরান হোসেন, আকবরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments