নোয়াখালীতে রোহিঙ্গা পকেটমার আটক

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পকেট থেকে মোবাইল চুরি করার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনগণ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাংলাবাজারে এই ঘটনা ঘটে।

আটক যুবক রহিম উল্যাহ (৪০), কক্সবাজার জেলার ২৬ নম্বর মুচনী ক্যাম্পের বাসিন্দা করিম উল্যার ছেলে। তার এফসিএন নম্বর-২৫২৯৭৩।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রহিম উল্যাহকে বাংলাবাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা নামে এক বৃদ্ধের পাঞ্জাবির পকেট থেকে রেডমি মোবাইল ফোনটি চুরি করার চেষ্টা করলে তিনি চিৎকার করেন। এরপর স্থানীয়রা ওই রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে পকেটমারির কথা স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “মোবাইল চুরির অভিযোগে স্থানীয়রা তাকে আটক করে। পরে দুপুর ১টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Post a Comment

0 Comments