নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল নেতা ইউনুস আলী এরশাদ (৩৯) হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে মুছাপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান। মুছাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
অভিযোগের বিবরণ:
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চরফকিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের যুবদল নেতা এরশাদ হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে একটি মহল মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান এবং তার ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছরুল হক বাবরের নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা অভিযোগ করেন, এই প্রচার একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। বক্তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও দাবি করেন, নিহতের ভগ্নিপতি আলমগীর দীর্ঘ ১৭ বছর ধরে খাল-নদী দখল করে বিপুল অর্থ উপার্জন করেছেন এবং তিনি একটি পক্ষের হয়ে মিথ্যা প্রচারণায় লিপ্ত।
উপস্থিতি:
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছরুল হক বাবর, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনউদ্দিন মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম প্রমুখ।
প্রসঙ্গ:
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছ গ্রামে যুবদল নেতা এরশাদকে ছুরিকাঘাত করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়।
.png)
0 Comments