নোয়াখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ২০২৪ সালের গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দেশের কাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের অবদান অসামান্য। তারা দক্ষতার সাথে এবং বৈষম্যহীনভাবে বিভিন্ন সেক্টরে কাজ করে দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।”
উদ্বোধনী আয়োজন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া প্রকৌশলীরা বৈষম্যহীন কর্মক্ষেত্রের দাবি জানান।
এ আয়োজনের নেতৃত্ব দেন আইডিইবি নোয়াখালী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক। এছাড়া আইডিইবি জেলা নির্বাহী কমিটির সদস্যসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
0 Comments